Logo
Logo
×

নগর জুড়ে

অসহায়দের পাশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৮:৫০ পিএম

অসহায়দের পাশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  নোভেল করোনা ভাইরাসের কারণে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন দেওভোগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’ । রোববার (৫ এপ্রিল) বিকালে প্রায় ২৫০টি পরিবারের মাঝে চাউল, আটা ও আলু বিতরণে করেন সংগঠনের পক্ষ থেকে।

 

বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি সাইদুর রহমান হাইয়্যূল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ মামুন, প্রচার সম্পাদক এ এ এম রিশাত, কোষাধ্যক্ষ নুরুল হুদা মহব্বত, সাংস্কৃতিক আওলাদ হোসেন চাও, ক্রীড়া সম্পাদক শরীফুর রহমান সজীব, কার্যকরি সদস্য এ এম সাইফুল্লা রাহাত, আরিফুল হক ফাহিম, আশরাফুর রহমান হৃদয়, মনির হোসেন ও উজ্জল আহাম্মেদ।

 

সেলিম হাসান দিনার জানান, করোনা ভাইরাসের যারা ঘরে অবস্থান করছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেয়া হচ্ছে। ইতিমধ্যে দেওভোগ কয়েকটি এলাকার প্রায় ২৫০টি পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও তাদের পাশে এই সংগঠন থেকে দাড়াবো, ইনশাল্লাহ।

 

১৯৯৬ সালে সামাজিক প্রেক্ষাপটে মাদক, সন্ত্রাস, ইভিটিজিং রোধে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’ গঠিত হয়। ইতিমধ্যে সমাজের গরীবদের বিবাহ, সুন্নতে খাৎনা, দারিদ্র শিক্ষার্থী সহযোগিতা, বৃক্ষরোপন, নববর্ষ, খেলাধুলা ও নৌ-বিহারে উল্লাস পাশে ছিল।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন