Logo
Logo
×

নগর জুড়ে

সাজনুর উদ্যোগে ১১ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৮:১১ পিএম

সাজনুর উদ্যোগে ১১ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গনপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে গরীব দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।

 

এ ক্রান্তিলগ্নে মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। তার সহযোগিতায় ও নির্দেশনায় গতকাল রাতে ১১নং ওয়ার্ডে ঘরে ঘরে সাড়ে ছয়শত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছেদেন যুবলীগনেতা সাইফুল হাসান রিয়েল।  


রবিবার রাতে সাড়ে ছয়শত দুঃস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, আলু, নাপা ট্যাবলেট, ওর স্যালাইন, ও মাস্ক সম্বলিত প্যাকেট রাতে ঘরেঘরে গিয়ে বিতরন করা হয়। ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ, এস সার্কেস, পানিরকল, তল্লা, নগরখানপুর, খানপুর ব্রাঞ্চরোডে অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন যুবলীগ নেতা রিয়েল। করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পরেছে শ্রমজীবী মানুষ। তাই সাজনুর এমন উদ্যোগ এর মধ্যেই সাধারন মানুষের মধ্যে সাড়া ফেলেছে।  


এসময় সাজনুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ কারা হলে বলেন, করোনা ভাইরাস বিস্তারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন সবাইকে। করোনা ভাইরাস সংক্রামণে ঝুঁকরোধে ঘন ঘন হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা হাত দিয়েনাক-মুখ -চোখ স্পর্শ না করার আহবান জানান তিনি।

 

তিনি বলেন, সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস ঠেকাতে দাবি উঠেছে সারা দেশ লকডাউনের। করোনা ভাইরাস ঠেকাতে জনসচেনতার কোন বিকল্প নেই। তাই ভাইরাসের সংক্রমণ ঠেকানো ও জনসেচতনতা তৈরীতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 


যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েল জানান, এই খাদ্য সামগ্রী বিতরণ এর আগে থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে জনসেচতনতা সৃষ্টির লক্ষে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু ভাইয়ের সহযোগিতায় ও নির্দেশনায় ১১নং ওয়ার্ডে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে।

 

শনিবার রাত থেকে গতকাল রাতেও ভাইয়ের সহযোগিতায় ও নির্দেশনায় কর্মহীন মানুষের বাড়িবাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রিপন মাতবর, আরমান, আমির, স্বপন, মোমেন, আকিল, মনির, টিটু, দ্বীপ সহ অনেকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন