Logo
Logo
×

নগর জুড়ে

খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণে কাউন্সিলর শওকত

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৭:৩০ পিএম

খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণে কাউন্সিলর শওকত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের করোনা ভাইরাসের কর্মহারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল ও অর্থ বিতরণ করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ চাল ও অর্থ বিতরণ করেন তিনি।

 

সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্র্যাক এনজিওর ২৪০ সদস্য পরিবারের জন্য ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করেন কাউন্সিলর শওকত হাসেম শকু। দুপুর ১টায় নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের কর্মহারা ৩০০ পরিবারের মধ্যে চাল, লবণ, আলু, পেঁয়াজ, তেল, হলুদেরগুঁড়া ও সাবান বিতরণ করেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহসভাপতি শফিউল আলম ফেরদৌস ও কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

এ সময় তিনি এই সহযোগিতাকারীদের জন্য শুকরিয়া এবং তারা আগামীতে আরো দেয়ার জন্য আল্লাহ পাক দরবারে দোয়া কামনা করেন। তিনি বলেন, সোমবার থেকে যাদের তালিকাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী তাদের বাড়ী বাড়ীতে যথা সময়ে খাদ্য সামগ্রী পৌছে যাবে। অযথা বাড়ি বাহিরে এসে করোনা সংক্রমণ না ছড়ানো অনুরোধ করা হলো।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের নিজ তহবিল থেকে কর্মহারা পরিবারদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল বিতরণ করছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। ইতিমধ্যে খানপুর ব্রাঞ্চ রোড, মহসিন ক্লাব, বাগে জান্নাত মসজিদ এলাকা, মিশনপাড়া, উত্তর চাষাড়া, চাঁনমারী, ইসদাইর ও ডনচেম্বার এলাকায় কর্মহারা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

 

বিশ্ব মহামারী করোনা ভাইরাস যখন চিন্তিত, তখন এর রোগের প্রতিরোধে জনগণের কল্যাণে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে একের পর এক নানা কর্মসূচি চালিয়ে ইতিমধ্যে মানুষের মুখে মুখে উঠে এসেছেন তিনি।

 

করোনা ভারাস প্রতিরোধে নাসিক ১২নং ওয়ার্ডের জনগণের মাঝে ১৫ মার্চ থেকে হেক্সিসল, সাবান ও মাস্ক বিতরণ শুরু করেন এবং চলমান যানবাহনে স্প্রে করা শুরু করেন। তিনিবলেন, প্রায় সপ্তাহখানেক ধরে এই কাজ চলমান থাকে, তারপর দেখলাম করোনা ভাইরাসের কারণে খাবার ক্রাইসিস দেখা দিয়েছে। পরে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত নিজ অর্থায়নে প্রতিদিন ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর পাশাপাশি ১ এপ্রিল বুধবার সকাল শুরু করে বিকেল পর্যন্ত গাড়ির দুই দিকে দুই ফগার মেশিন বসিয়ে ১২ নং ওয়ার্ড জুড়ে মশার ওষুধ স্প্রে করা হয়। এ রকম ৫টি ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণকালে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু বলেন, এই খাবারগুলো বিতরণ করা হয়েছে শুধুমাত্র যারা বেকারগ্রস্ত হয়েছে এবং যারা গরীব ও অসহায় পড়েছে। যে পর্যন্ত আমি সুস্থ আছি আল্লাহর রহমতে আমি মানুষের জন্য কাজ করে যাবো। তারই ধারাবাহিকতায় আজ আমি ফগার মেশিন মশার ওষুধ স্প্রে করেছি। এভাবে আমাদের নানা কার্যক্রম চলমান থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন