স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল ) সকাল থেকে শহরের উকিলপাড়া রেললাইনসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্রসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু ও পেঁয়াজ।
জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ এসব খাদ্য সামগ্রী স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন। পরে টিমওয়ার্কের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসাগ্রী পৌঁছে দেন।


