Logo
Logo
×

নগর জুড়ে

করোনা প্রতিরোধে ছাত্রদল নেতা সাজ্জাদের মাস্ক বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১২:১২ পিএম

করোনা প্রতিরোধে ছাত্রদল নেতা সাজ্জাদের মাস্ক বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাজ্জাত হোসেনের উদ্যোগে এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

 

শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদলকর্মীরা এই কর্মসূচি পালন করেন। 

 

মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, বর্তমানে করোনায় দেশের যে পরিস্থিতি তাতে সচেতনতার কোন বিকল্প নেই। আমরা আমাদের সাধ্যমত সবাইকে সচেষ্ট করছি। মোট কথা নিজে সতর্ক ও অন্যকে সতর্ক করার কোন বিকল্প নেই। বিত্তবানবানদের উচিৎ এখন সবাইকে নি¤œবিত্তদের পাশে দাঁড়ানো। মানুষ মানুষের জন্য, ছাত্রদল সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে, ছাত্রদল মানুষের জন্য রাজনীতি করে। আমরা আমাদের সাধ্যমত করছি, সবার উচিৎ এগিয়ে আসা।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন, সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সাইফুল, রনি, সাগর, সামসুল, হৃদয়, বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন