Logo
Logo
×

নগর জুড়ে

সেলিম ওসমানের খাদ্যসামগ্রী  বিতরণ করলেন উত্তর চাষাড়া পরিষদ

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১০:৪৮ পিএম

সেলিম ওসমানের খাদ্যসামগ্রী  বিতরণ করলেন উত্তর চাষাড়া পরিষদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তর চাষাড়া পরিষদ। শনিবার (৪ এপ্রিল) বাদ যোহর রামবাবু পুকুর পাড় মসজিদ সংলগ্ন এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন ৭টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশন এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ৪০০ বস্তা (৭০ হাজার কেজি) চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে। প্রতিটি ইউনিয়ন এলাকায় চেয়ারম্যানের মাধ্যমে এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে এ চাল বিতরনের জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন এমপি সেলিম ওসমান। 


প্রতিটি এলাকায় প্রতিজনকে ১০ কেজি করে মোট ১ হাজার জনকে চাল বিতরণ করতে অনুরোধ জানানো হয়েছে। সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ৭টি ইউনিয়নে ৭টি স্কুলে এসব চালের বস্তা পাঠানো হয়েছে।  সেই সাথে প্রতিটি ইউনিয়ন এলাকায় ১০টি করে মোট ৭০টি পিপিই পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন