Logo
Logo
×

নগর জুড়ে

১ হাজার ৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণে সাজনু ও বন্ধু মহল

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৯:৪৯ পিএম

১ হাজার ৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণে সাজনু ও বন্ধু মহল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নিদের্শনায় করোনা ভাইরাসের কর্মহারা অসহায় পরিবাদের জন্য নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া ও তার বন্ধুমহলের উদ্যোগে ১ হাজার ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 


শনিবার (৪ এপ্রিল) বিকাল থেকে রাতে ফতুল্লা, কুতুবপুর রসূলপুর, নয়ামাটি, লাকিবাজার, নন্দলালপুর, লাকি বাজার, সাদ্দাম মার্কেট, তুষার ধারা, কাশিপুর মুজিবনগর, আদশনগর, পাঠানটুলি, হাজীগঞ্জ, এনায়েতনগর চাঁদনী ও বেকারী মোড়, চৌধুরীবাড়ি, হাউজিং, নগর খানপুর, গগাবতলী, উত্তর চাষাড়া, কালীরবাজার, পাগলা বাজার, শেয়ারচর তক্কার মাঠ, বন্দর সোনাকান্দা, সস্তাপুর, দেলপাড়া, খানপুর, ভুইগড়, মাসদাইর বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাউল ৫ কেজি, আলু ২কেজি, ডাল ১কেজি, পেঁয়াজ ১ কেজি, তেল ১ কেজি, লবণ আধা কেজি। 


শাহাদাত হোসেন ভূইয়া সাজনু জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আমাদের অভিভাবক শামীম ওসমানের নিদের্শনায় শহর-ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ-বন্দরের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের যারা বাসায় অবস্থান করে এই মহামারি শেষে পর্যন্ত নিবে তাদের সাহসী বাহাদুর খেতাব উপাধী দিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলা আমরা সকলেই বাসায় অবস্থান করে, সকলে নিরাপদে থাকবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন