Logo
Logo
×

নগর জুড়ে

জেলা প্রশাসককে স্যানিটাইজার দিলেন কাউন্সিলর খোরশেদ

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৭:৩৮ পিএম

জেলা প্রশাসককে স্যানিটাইজার দিলেন কাউন্সিলর খোরশেদ
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের হাতে তাঁর তৈরি ৪৫ বোতলের স্যানিটাইজারের বক্স তুলে দেন।

 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্যানিটাইজার তুলে দেন এবং তার ওয়ার্ডে করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রম অবহিত করেন। জেলা প্রশাসক জসিম উদ্দিন কাউন্সিলার খোরশেদকে ধন্যবাদ জানিয়ে করোনা মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।  

 

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাসিকের সকল কাউন্সিলারের উদ্দেশ্য জেলা প্রশাসক জসিম উদ্দিন করোনা মোকাবেলায় করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ১৮ মার্চ থেকে প্রায় ৬০ হাজার বোতল স্যানিটাইজার তৈরি করেন এবং নিজ ওয়ার্ড ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিতরণ করেন। তার কাছ থেকে ফর্মুলা নিয়ে প্রায় ৮০ ব্যাক্তি ও প্রতিষ্ঠান, সংগঠন লক্ষাধিক স্যানিটাইজার তৈরি করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিতরণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন