Logo
Logo
×

নগর জুড়ে

সেলিম ওসমানের অনুদান ১৩নং ওয়ার্ডে বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১১:৩৬ পিএম

সেলিম ওসমানের অনুদান ১৩নং ওয়ার্ডে বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা একেএম সেলিম ওসমানের ব্যাক্তিগত তহবিল থেকে দুঃস্থ অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ১৩ নং ওয়ার্ডে।


শুক্রবার  (৩ এপ্রিল)  রাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নারায়ণগঞ্জ মহানগরের সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ডের অসহায় কর্মহীন দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সাংসদের অনুদান পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা। সেই সাথে করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান এবং বিনা কারণে ঘর থেকে বের হনা হওয়ার জন্য বলেন।


নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বতর্মান করোনা পরিস্থিতি মোকাবেলায় এবং কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে তার সংসদীয় এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জের মানুষের কাছে ‘দানবীর’ উপাধী পাওয়া সাংসদ রেসলিম ওসমানের এই অনুদানে খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে।  


প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পরছে সর্বত্র। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে অনেক আগেই, এবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। সই সাথে দেশের সকল মার্কেট, সুপার মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে দোকান মালিক সমিতি, বন্ধ হয়ে গেছে গণপরিবহন। শুধুমাত্র নিত্যপণ্যের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকি সব বন্ধ রয়েছে। লক ডাউনের পথে চলে যাচ্ছে দেশ। সারাদেশের রাজনীতিবীদরা চেষ্টা করছেন করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাড়াতে। সরকারি বেসরকারী পর্যায়ে চলছে সাহায্য সহযোগিতা। সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন