Logo
Logo
×

নগর জুড়ে

নিতাইগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি জসিম উদ্দিন

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১০:৩২ পিএম

নিতাইগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি জসিম উদ্দিন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহরের নিতাইগঞ্জ কাচারী গল্লি এলাকায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশসাক মো. জসিম উদ্দিন।


শুক্রবার (৩ এপ্রিল) বিকালে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, আলু, লবণ এবং হাত ধোয়ার সাবান। সংগঠনের সভাপতি সারোয়ার হোসেন স্বপ্নসহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।


এসময় জেলা প্রশসাক সবাইকে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে সর্তক থাকার পাশাপাশি সবাইকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলেন।


২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা দেয়ায়  খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সংকটে পরেছে। নিতাইগঞ্জ প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে ৫০০ পরিবারে মাঝে পর্যায়ক্রমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন