Logo
Logo
×

নগর জুড়ে

সপ্তমদিনে রাজিবের উদ্যোগে ১২ ও ১৩নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৮:৩৮ পিএম

সপ্তমদিনে রাজিবের উদ্যোগে ১২ ও ১৩নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ ও ১৩নং ওয়ার্ডে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন দুঃস্থ ও অসহায় একশত পরিবারের মাঝে সপ্তম দিনেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ।


শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কর্মহীন দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, আলুসহ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সহসভাপতি হামিদুর রহমান সুমন, আমিনুল ইসলাম, রুহুল আমিন, মাহাবুব রহমান, মিজান, মনির, ইমন, ফরহাদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন