Logo
Logo
×

নগর জুড়ে

হতদরিদ্রের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৮:৩১ পিএম

হতদরিদ্রের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মরনঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া  হতদরিদ্র, অসহায় প্রতিবন্ধী ও সমাজে পিছিয়েপড়া মানুষদের মাঝে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।


শুক্রবার (৩ এপ্রিল) সকালে চাষাড়া বালুরমাঠ এলাকায়, রবিদাস পাড়া, মিশনপাড়া ও বিকেলে নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা সত্য নারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণ, শীতলক্ষ্যা, তামাকপট্টি, দাসপাড়া এলাকায় এবং রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল এবং হাত ধোয়ার সাবান।


জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ জানান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের  উদ্যোগে অসহায় দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে ২০৩ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষরা অসহায়ত্ব জীবন যাপন করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী আমরা এসকল মানুষের পাশে আছি এবং থাকবো। আমাদের এই কার্যক্রম আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সহসভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, রাজীব ভৌমিক, বন্দরের সাধারণ সম্পাদক সুজন দাস, ভজন বর্মণ, প্রনব দাস, চয়ন দাস, বিজয় রবি দাস, রাজিব, পিযুষ, সঞ্জিত, মি. জন সরকার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন