Logo
Logo
×

নগর জুড়ে

সাংবাদিকদের পাশে থাকবেন শামীম ওসমান

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১১:৫৭ পিএম

সাংবাদিকদের পাশে থাকবেন শামীম ওসমান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসান সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন, বর্তমানে দেশের ক্রান্তিকালে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছে। সমাজে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছেন। সাংবাদিকদের মধ্যে সবাই যে স্বচ্ছল তা না। 

 

তিনি বলেন, সাংবাদিকরা তাদের নিজের পরিবার পরিজনকে রেখে বর্তমানে ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করছে। এিেনয়েও তাদের পরিবারেও অনেকে ঝুঁকিতে পড়ছে। সাংবাদিকদের সবাই তো আর স্বচ্ছল না। আপনার পরিবারদের বলে দেবেন সাংসদ শামীম ওসমান আপনাদের পাশে আছেন এবং থাকবেন। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে আমি আছি। 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনাকালে তিনি এসক কথা বলেন।

 

এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন