স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের মাঝে বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩ টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন প্রমুখ।


