স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে ষষ্ঠ দিনে নগরীর খানপুর এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া রিক্সাচালক ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর হাসপাতাল রোড, ব্রাঞ্চ রোড ও বউ বাজার এলাকায় এসব খাদ্যসাগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সাদ্দাম, আকাশ, ফাহিম, শাহিন, সানি, সৃজন, সাব্বির প্রমুখ।


