যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জে ৫০ লাখ টাকা আর্থিক সহয়তা
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৫২ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : করোনা মোকাবেলায় ফাউন্ডেশন পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয় ১০ লাখ টাকা চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। চেক প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস এমদাদুল হক।
তাছাড়া নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ৫ লাখ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৫ লাখ, রূপগঞ্জ উপজেলায় ১৫ লাখ টাকা, তারাবো পৌরসভা ১০ লাখ টাকা, কাঞ্চন পৌরসভা ৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ প্রদান করা হয়।
বৈশ্বিক মহামারি আকার ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তার থেকে বাদ যায়নি বাংলাদেশও। এর মধ্যে ৫৬ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে এবং মারা গেছে ৬ জন।
২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘেষোণা দিয়েছে সরকার। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সংঙ্কটে পরেছে। এই অবস্থায় মানবসেবায় ব্রত নিয়ে এগিয়ে এসেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।


