Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল জোরদার, জনসমাগম হলে কঠোর ব্যবস্থা

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৬:৪৭ পিএম

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল জোরদার, জনসমাগম হলে কঠোর ব্যবস্থা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সড়কে সড়কে টহল অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপটেন কানিজ ফাতেমা মাহজাবিনের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে টহল অভিযান পরিচালনা করেন এবং করোনায় আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান জানিয়ে মাইকিং করেন।


টহল অভিযানের এক পর্যায় ক্যাপটেন কানিজ ফাতেমা মাহজাবিন সাংবাদিকদের  জানান, গত ২৪  মার্চ থেকে করোনা মোকাবেলা ও প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্যে জনসমাগম যাতে কম থাকে এবং কোথাও যাতে জনসমাগম না হয়। আমাদের গতকাল থেকে নির্দেশ প্রদান করা হয়েছে  সাধারণ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। আমরা তা চেষ্টা করছি। সড়কে এবং যানবাহনগুলোতে মাস্ক ব্যবহার করা হচ্ছে  কি না তা চেক করছি।


তিনি আরও জানান, পাশাপাশি আমরা হাট-বাজারগুলোতে অভিযান চালাচ্ছি। কোনো জনসমাগম থাকলে আমরা তা ভেঙে দিচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী গতকাল থেকে আরো কঠোরভাবে  মোতয়েন করা হয়েছে। যাতে আমরা করোনাকে সফলভাবে মোকাবেলা করতে পারি।  মানুষ মাস্ক ব্যবহারে সচেতন নয়। বাইরে যারা বের হচ্ছে তাদের মাস্ক ব্যবহার জরুরি। পাশাপাশি বাড়িতে যারা রয়েছে তাদেরও নিরাপদ থাকতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন