Logo
Logo
×

নগর জুড়ে

পারভীন ওসমানের পক্ষে জাতীয় ছাত্র সমাজের ত্রাণসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম

পারভীন ওসমানের পক্ষে জাতীয় ছাত্র সমাজের ত্রাণসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী ও কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমানের পক্ষে থেকে করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া রিক্সাচালক ও অসহায় হতদরিদ্রের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসমগগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান। 


এসময় উপস্থিতি ছিলেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সিনিয়র সহসভাপতি শাহী ইমরান রিপন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম বন্ধন, মহানগরের সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদীসহ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন