সাবেক সাংসদ আবুল কালামের পক্ষে চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৬:১১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালামের পক্ষে করোনাভাইরাসের গ্রাস থেকে রক্ষার্থে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক, নার্স ও বয়দের মাঝে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২ টায় পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিরতণ করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
এ সময় খানপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকসহ দায়িত্বরত বয় ও নার্সের মাঝে পিপিই তুলে দেন। পরে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও আসাদুজ্জামানের হাতে জরুরি বিভাগের চিকিৎসকসহ দায়িত্বরত বয় ও নার্সেদের পিপিই তুলে দেন আবুল কাউছার আশা।
এ সময় আবুল কাউছার আশা বলেন, যারা নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে করোনার চিকিৎসা দিতে গিয়ে দুইজন ডাক্তার আক্রান্ত হয়েছে। তাই সাবেক সাংসদ এড. আবুল কালাম চিকিৎসকদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করে নারায়ণগঞ্জ খানঁপুর হসপাতাল ও নারায়ণগঞ্জ ১০০শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক, নার্স ও বয়রা করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকে।


