স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহরের সৈয়দপুরে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
মঙ্গলবার (৩১ মার্চ) সৈয়দপুর আল আমিন নগর এলাকায় স্থানীয় ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন গরীব ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


