Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে ঘাট শ্রমিকদে খাদ্যসামগ্রী দিল বিআইডব্লিউটিএ

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:৫৩ পিএম

নারায়ণগঞ্জে ঘাট শ্রমিকদে খাদ্যসামগ্রী দিল বিআইডব্লিউটিএ
Swapno

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনালের অর্ধশত ঘাট শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। করোনার কারণে গত এক সপ্তাহ ধরে তারা কর্মহীন হয়ে পড়েছিল।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও একটি সাবান।

 

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, করোনার কারণে নারায়ণগঞ্জ নদী বন্দরের অর্ধশত ঘাট শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিল যারা দিনমজুর হিসেবে কর্মরত ছিল। কাজ না করলে যাদের চুলা জলে না। কিন্তু তারা অন্যান্য মানুষের মতো সবার দ্বারস্থ হতে পারেনা। তাই আমরা এসকল কর্মহীন ঘাট শ্রমিকদের জন্য ক্ষুদ্র কিছু করার প্রচেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বর্তমানে করোনার কারণে দেশজুড়েই কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের পাশে বিত্ত্ববানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।


এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন, বিআইডব্লিউটিএ সিবিএ’র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, সিবিএ নারায়ণগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সুপারভাইজার জিল্লুর রহমান, কামরুজ্জামান টুকু প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন