Logo
Logo
×

নগর জুড়ে

করোনাভাইরাস পরীক্ষার জন্য না`গঞ্জে কীট ওপরীক্ষাগার স্থাপনের দাবি

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০২:৩৮ পিএম

করোনাভাইরাস পরীক্ষার জন্য না`গঞ্জে কীট ওপরীক্ষাগার স্থাপনের দাবি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে কীট ও পরীক্ষাগার স্থাপনের  দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে আজ কঠিন সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। বাংলাদেশও এরথেকে মুক্ত নয়। করোনা ভাইরাসের কঠিন ঝুঁকিতে রয়েছে লাখ লাখ শ্রমিকের নগরী নারায়ণগঞ্জ। দেশের কয়েকটি জেলায় মানবদেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য কীট সরবরাহ ও পরীক্ষাগার স্থাপন করা হলেও শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে তা করা হয়নি। এই জেলার গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিকট  করোনা ভাইরাস পরীক্ষার কীট সরবরাহ ও পরীক্ষাগার স্থাপনের দাবি জানান তিনি।

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এই দাবি জানান।

 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন