Logo
Logo
×

নগর জুড়ে

দুঃস্থদের মাঝে মহানগর ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৭:৩৩ পিএম

দুঃস্থদের মাঝে মহানগর ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের কারণে নারায়ণগঞ্জ শহরে সৃষ্ট থমথমে পরিস্থিতিতে যখন চাল-ডাল সঙ্গে নিয়ে জনসাধারণের একটি বড় অংশ বাড়ির চার দেয়ালে বন্দি। প্রশাসনের নজরদারিতে ফাঁকা পুরো শহর। ঠিক তখনই একটু খাবারের জন্য কষ্ট করতে দেখা গেছে গেছে খেটে-খাওয়া রিক্সাওয়ালা থেকে শুরু করে শহরের ভবঘুরে এবং গরীব দুঃখিদের। তাই সমপ্রেরণার দিক থেকে এদের কষ্ট বুঝতে পেরে এসব নিরন্নের হাতে চাল-ডালসহ বিভিন্ন খাবার তুলে দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

 

রোববার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি শাহেদ আহমেদের নেতৃত্বে শহরের খানপুর, বৌ-বাজার, কিল্লারপুল এবং খানপুর হাসপাতালের আশেপাশে বিভিন্ন গরীব দুঃখিদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে মহানগর ছাত্রদলের কর্মীরা।

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ বলেন, আসলে মানবিক দিক থেকেই আজকে আমারা গরীব দুঃখিদের মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মূলত আজকে আমাদের পক্ষ্যে এই উদ্যোগটি নেয়া সম্ভব হয়েছে। আমরা চাই আমাদের দেখাদেখি যাতে অন্যসব ছাত্র সংগঠনগুলো সাধারণ মানুষের সেবার এগিয়ে আসে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন