Logo
Logo
×

নগর জুড়ে

লাঙ্গলবন্দ স্নান বাতিল, আবারও গণজমায়েত না করার আহ্বান ডিসির

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৪:৪৩ পিএম

লাঙ্গলবন্দ স্নান বাতিল, আবারও গণজমায়েত না করার আহ্বান ডিসির
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) :  করোনা ভাইরাসের সংক্রমন রোধে আগামী ৩১ মার্চ ১ লা এপ্রিল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুরাতন ব্রক্ষপুত্রে হিন্দু ধর্মাবলম্বিদের বার্ষিক অষ্টমী স্নানোৎসব ইতিমধ্যে বাতিল করা হয়েছে।  এ উৎসবে প্রতিবছর দেশ-বিদেশের আট থেকে দশ লাখ মানুষের সমাগম হয়ে থাকে। আবারও প্রশাসনের পক্ষ না আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ।

 

রোববার ( ২৯ মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আমরা চাই নারায়ণগঞ্জে কোন ধরনের গনজমায়েত না হোক । এ ব্যাপারে ইতিমধ্যে পুলিশ, সেনাবাহিনী , ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের সকলে মিলে কাজ করছে ।   আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা ঘরে থাকুক । এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সাহায্য করেন । কেউ কোন মতে গত জমায়েত করাবেন না যদি কারও উৎসব থাকে । উৎসব ঘরে বসে করেন । আমরা নারায়ণগঞ্জ করোনা ভাইরাস থেকে যদি রক্ষা করতে পারি এবং একই ভাবে যদি অন্যান্য জেলাকে রক্ষা করতে পারি ।

 

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান লাঙ্গলবন্দ পূর্ন স্নান উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস প্রমুখ ।

 

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এবারের অষ্টমী / বারুণী স্নান যাত্রার বিরত থেকে সনাতন সম্প্রদায়ের মানুষ ১ এপ্রিল নিজ গৃহে অবস্থান করার আহ্বান জানিয়েছে । ব্রক্ষ মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে শংখ ও উলুধ্বনির মাধ্যমে করোনা ভাইরাস  সংক্রমণ রোধে বিশ্ববাসীর মুক্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন