স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঘোষণা করা দশদিন সাধারণ ছুটির আজ চতুর্থদিন। সবাইকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেড়িয়ে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে নির্দেশনা উপেক্ষা করে অনেকেই বাইরে অযথা ঘোরাঘুরি করেন।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ও সচেতনতা বাড়াতে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সড়কে হানা দেন। এসময় অনেককে অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এসময় হ্যান্ডমাইকে সবাইকে অযথা না ঘুরে বাড়িতে থাকার পরামর্শ দেন। তিনি চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে ও মার্কেটের আশেপাশে সাধারণ মানুষের জমায়ত না হওয়ার জন্য সবাইকে হ্যান্ড মাইকিং মাধ্যমে সবাইকে সর্তক করেন। তিনি অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার কথা বলেন ্এবং সবাইকে মাক্স ব্যবহার করতে বলেন।


