৯২০টি দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে নাসিক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০২:৫২ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোশেনের (নাসিক) পক্ষ থেকে দুঃস্থ ও হতদরিদ্র ৯২০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারের বরাদ্দকৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগর ভবনের পাশে পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় নাসিকের সিও আবুল আমিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, করো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মানবিক সহায়তা করার জন্য আমরা সাহায্য পেয়েছি। সেখানে আমরা ৯ টন চাল এবং নগদ ১ লাখ ৭ হাজার টাকার পণ্যসামগ্রী আমরা ৯২০টি পরিবারের মাঝে বিতরণ শুরু করেছি।


