স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত দশদিনের ছুটির তৃতীয় দিনে নারায়ণগঞ্জের নারায়নগঞ্জ শহরের চাষাঢ়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রানহীন হয়ে পড়েছে। সরকারী নির্দেশে ব্যবসা প্রতিষ্ঠিান বন্ধ রাখায় এখানকার লোকসমাগম নেই বললেই চলে। ফাঁকা হয়ে গেছে পুরো শহর।
তবে বিশেষ কোন কাজ ছাড়া কেউ বাহিরে বের হচ্ছেন না। শহরের দুএকটা জায়গায় রিকশা ও অটোরিকশার আনাগোনা দেখা যাচ্ছে। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ থেকে করোনাভাইরাসের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং চলছে।
এছাড়াও প্রশাসন বিভাগের টহল ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ঔষধ ছিটানোর কার্যক্রম চলছে। তবে দৈননন্দিন চাহিদা পূরনের লক্ষ্যে খুচরা ও পাইকারি কাঁচাবাজার ঔষধের দোকান গুলোতে মানুষের ভীড় কিছুটা লক্ষ্যনীয়।
সরজমিনে গিয়ে দেখা গেছে শনিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলো একেবারেই লোক শূন্য। তবে শহরের গুরুত্বপূর্ন স্থান চাষাঢ়ায় কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য এদিক ওদিক ছুটাছুটি করছেন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইবোর্ড এলাকায় বাসস্ট্যান্ডগুলোতে কিছু জনসমাগম দেখা যায়। এরা সকলেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হলেও কোন গণপরিবহন লক্ষ্য করা যায়নি।
এদিকে করোনাভাইরাস সংক্রাময় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দপ্তর থেকে মাইকিং ব্যবস্থার মনিটরিং চলছে। এছাড়াও পুলিশ ও বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে করোনাভাইরাস প্রতিরোধ মেনে চলতে নির্দেশ প্রদান করছেন।


