স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নোভেল করোনা ভাইরাসের প্রতিরোধে করোনা ভাইরাসের সপ্তাহ ব্যাপী জীবানুনাশ স্প্রে, হেক্সিসল, মাস্ক ও সাবান বিতরণ শেষে এবার গরীব পরিবারদের জন্য খাদ্য সামগ্রী দিলেন নাসিক ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সামাজিক দুরত্ব রেখে ইসদাইর ও চাঁনমারী এলাকার গরীব পরিবারের জন্য চাউল, তেল, আলু, পিয়াজ, মশুর ডাল ও লবন সামগ্রী বিতরণ করেন। এ সময় নাসিক ১২নং ওয়ার্ডের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে এই খাদ্য সামগ্রী দেয়া হয়।
কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, টানা সপ্তাহব্যাপী নাসিক ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে দেয়া হয়েছে। বাসায় বাসায় ও জনসাধারণের কাছে সাবান, মাস্ক ও হেক্সিসল বিতরণ করা হয়েছে।
টানা বাসায় বসে থাকায় গরীব মানুষরা এখন খাবারের অভাবে দিন কাটাছে। তাই আমার নিজ উদ্যোগে এই পরিবারের প্রতি সামাজিক দুরত্ব রেখেই (গোল চিহৃ করে) নিজ কার্যালয় মাঠ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আগামীকাল চাষাড়া, বাগে জান্নাত ও মিশনপাড়া এলাকার গরীব পরিবারকে দেয়া হবে খাদ্য সামগ্রী। যে পর্যন্ত সুস্থ আছি, মানুষের কল্যাণ কাজ করে যাবো।
তিনি জানান. সপ্তাহব্যাপী পরপরও এখনো এলাকাগুলোতে জীবানুনাশক স্প্রে তে ব্যবহার করা হয়েছে ১৫ লিটার পানির সাথে ১১২ মিলি স্যাভলন দেয়া হচ্ছে। এটি যানবাহন জীবানুনাশক করতে খুবই উপকারী।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সচিব মোঃ সিয়াম হোসেন, মাহবুব হাসান জুলহাস, মোঃ আলী হাসান, নবী হোসেন, মোঃ দোলন প্রমুুখ।


