Logo
Logo
×

নগর জুড়ে

সাংবাদিক কাশেম হুমায়ূন ও আব্দুস সালামের বড় ভাই আর নেই

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৩:২৩ পিএম

সাংবাদিক কাশেম হুমায়ূন ও আব্দুস সালামের বড় ভাই আর নেই
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন ও এটিএন বাংলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালামের বড় ভাই আব্দুল হাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর।

 

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় শহরের ভূঁইয়ারবাগ এলাকায় নিজ বাসভবনে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পাট করপোরেশনের সাবেক এই কর্মকর্তা স্ত্রী, ২ ছেলে, ১  মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে  গেছেন।

 

শনিবার বাদ জোহর দেওভোগের ভূঁইয়ারবাগ এলাকায় দুপুর ১২টায় মরহুমের প্রথম নামাজে জানাজা, পরে মাসদাইর কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

 

মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। শোক জানিয়েছে যুগের চিন্তা পরিবার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন