Logo
Logo
×

নগর জুড়ে

প্যানেল মেয়র বিভা`র উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৯:৩৩ পিএম

প্যানেল মেয়র বিভা`র উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি এবং করোনার ঝুঁকি এড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (প্যানেল মেয়র ১) আফসানা আফরোজ বিভা'র নিজ উদ্যোগে মাক্স, হাত ধোয়ার সাবান ডেটল, লিফলেট বিতরণ ও জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।

শক্রবার ২৭ মার্চ বিকেল বেলায় নাসিক ১৬ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরীর পাশাপাশি বিনামূল্যে সামগ্রী সকলে মাঝে বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বেপারীপাড়া সমাজ উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ,সন্ধি সমাজিক সংগঠন, জনসেবা সামাজিক সংগঠনসহ মুজাহিদ, পায়েল, মাহাবুব,ফারহান, মিঠু, কবির প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন