Logo
Logo
×

নগর জুড়ে

নারী সংহতি নেত্রী পপি রানীর উদ্যোগে হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:৫৬ পিএম

নারী সংহতি নেত্রী পপি রানীর উদ্যোগে হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা মোকাবেলায় ও প্রতিরোধে নারী সংহতির জেলা সম্পাদক নারী নেত্রী পপি রাণী সরকারের উদ্যোগে হ্যান্ড ওয়াশ বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ হকার্স মার্কেট সংলগ্ন রবিদাস পাড়া লেনে গণসংহতির নেতৃবৃন্দকে নিয়ে তিনি এই কার্যক্রম চালান। 

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, প্রকৌশলী মাহবুব সুমন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পি, অর্থ সম্পাদক রাকিবুল হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, জেলার সভাপতি শুভ দেব প্রমুখ।

এসময় পপি রাণী সরকার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে হ্যান্ড ওয়াশ বিতরণ করেন ও সচেতনতামূলক নির্দেশনা দেন।

 

পপি রাণী সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার বলছে সকলকে বাসায় থাকতে। কিন্তু যেখানে ঘনবসতি, যেখানে ১০/১২ হাত ঘরে ৪/৫ জনের বসবাস, সেখানে ঘরে মানুষের নিরাপত্তা কোথায়? এই মানুষগুলো নিয়ে সরকারের ভাবনা কি? তাদের নিরাপত্তা নিয়ে কি নূন্যতম কোন প্রস্তুতি আছে সরকারের? এখানে সকল নিম্ন আয়ের মানুষের বসবাস। তাদের অনেকেই আছেন, যারা দিন আনে দিন খায়। তারা কাজে না গেলে খাবার পাবে কোথা থেকে? এই বিষয়ে কোন নির্দেশনা নেই সরকারের পক্ষ থেকে।

অবিলম্বে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে এই মানুষদের কথা মাথায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়তো এই পরিস্থিতি মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়বে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন