Logo
Logo
×

নগর জুড়ে

অর্ধশত অসহায় ও দরিদ্র মানুষের পাশে নির্ভীক

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:০৭ পিএম

অর্ধশত অসহায় ও দরিদ্র মানুষের পাশে নির্ভীক
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা প্রভাবে বাসায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কর্মস্থলে যেতে না পারা একেবারে অসহায় ও দরিদ্র অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নির্ভীক।

 

বৃহস্পতিবার নাসিক ১৬নং ওয়ার্ডের এক নং বাবুরাইল এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন পরিবেশবাদী মানবাধিকার সংগঠনের আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক মাকিদ মোস্তাকিম শিপলু। 

 

শিপলু বলেন, আমরা বিভিন্ন সংগঠন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছি। এখন করোনার প্রভাব বেড়েছে। সবকিছু বন্ধ। রাস্তায় বেরোনো নিষেধ। হতদরিদ্ররা কাজে যেতে পারছেনা। তাই নির্ভীক এই উদ্যোগ নিয়েছে। নির্ভীক মাটি ও মানুষের কথা বলে। আমরা ছোট পরিসরে করছি, বিত্তবানদের এই দুর্যোগে এগিয়ে আসা প্রয়োজন।    

 

শিপলু বলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপিসহ অন্যান্য এমপি ও বিশিষ্ট ব্যবসায়ীদের প্রতি হতদরিদ্র মানুসের সহায়তায় এগিয়ে আসার আহবান জানাই। 

 

এই সময় আরো  উপস্থিত ছিলেন নির্ভীক পরিবেশবাদী মানবাধিকার সংগঠনের আঞ্চলিক কমিটির সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম, জাহিদ খান, মো.সেলিম মোহাম্মদ হোসেন, মেহেদী হাসান লিটন , সিয়াম, কামরুল, তানভীর, ইফাত, শান্ত,  জনি, বাবু প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন