Logo
Logo
×

নগর জুড়ে

তৃতীয় দিনের মতো নগরীরর সড়কগুলোতে নাসিক’র জীবাণুনাশক পানি 

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৬:১২ পিএম

তৃতীয় দিনের মতো নগরীরর সড়কগুলোতে নাসিক’র জীবাণুনাশক পানি 
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে তৃতীয় দিনের মতো নগরীরর সড়কগুলোতে জীবাণুনাশক পানি ছিটিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)। 

 নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এ কার্যক্রম পরিচালিত করেন।  এ দিন ক্লোরিন মিশ্রিত ১০ হাজার লিটার পানির তিনটি, আট হাজার লিটারের দুইটি এবং পাঁচ হাজার ৫০০ লিটারের একটি গাড়ি ছিল কার্যক্রমে।


এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সকালে  দিকে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে নাসিক’র প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন বলেন, নিয়মিত জীবাণুনাশক পানি ছিটানো ও স্প্রে করার কাজ অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন