Logo
Logo
×

নগর জুড়ে

পাড়া মহল্লাতেও টহল জোরদার করা হচ্ছে : আলেপ উদ্দিন

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:৫১ পিএম

পাড়া মহল্লাতেও টহল জোরদার করা হচ্ছে : আলেপ উদ্দিন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জসহ সাতটি জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে র‌্যাব-১১ ব্যাটালিয়ান। বুধবার থেকে শহরের বিভিন্ন সড়কে চলমান যানবাহন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ভবনগুলোতে জীবানুনাশক ঔষধ  ক্লোরোকুইন স্প্রে করা হয়।

 

পাশাপাশি সরকারের নির্দেশ অনুযায়ী এই স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ সময়ে সতর্কতা অবলম্বনসহ অযথা বাইরে চলাফেরা না করতে সাধারণ মানুষকে আহবান জানান র‌্যাব-১১ কর্মকর্তারা। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে পাড়া মহল্লায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসমাগমরোধেও নজরদারি করা হচ্ছে।


র‌্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে সশস্ত্র বাহিনী ও দেশের অন্যান্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-১১ নানা পদক্ষেপ নিয়েছে। এই ব্যাটালিয়ানের আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ সাতটি জেলায় তাদের কার্যক্রম চলবে।

 

র মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে পরিস্কার পচ্ছিন্ন পরিবেশ ও জনসচেতনতা সৃষ্টিতে । এ কারণে পরিবেশ জীবানুমুক্ত রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বত্র জীবানুনাশক ঔষধ ক্লোরোকুইন  স্প্রে করা হচ্ছে। 


কাজটি নিয়মিত চলবে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, এর পাশাপাশি বিভিন্ন বাজার নিয়ন্ত্রণ এবং জেলা সদরসহ বিভিন্ন উপজেলাগুলোতে বিদেশ ফেরত ব্যক্তিরা সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন কিনা সেটি নিশ্চিত করতে  গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।

 

যারা সরকারের আদেশ উপেক্ষা করে অধিক মুনাফা লাভের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদেশ ফেরতরা  স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে না আসবেন তাদের বিরুদ্ধে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন