Logo
Logo
×

নগর জুড়ে

আমলাপাড়ায় হানিফ সরদারের উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৯:৪৪ পিএম

আমলাপাড়ায় হানিফ সরদারের উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেন কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায়  শহরের আমলাপাড়ায় এ সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি।

 

হানিফ সরদার এলাকার প্রতি বাড়িতে গিয়ে মা-বোনদের হাতে সাবান ও মাস্ক  তুলে দেন।এ সময়  তিনি এলাকার বাসিন্দাদের সচেতনতামূলক নির্দেশনা প্রদান করে জাতির এ দুঃসময়ে বিত্ত্ববানসহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, করোনা প্রতিরোধে এবং জনসচেতনায় গরীব এ দেশে  সকলকে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। 

 

হানিফ সরদারের ব্যক্তিগত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এলাকার বাসিন্দারা  জাহাঙ্গীর  জানান, আমাদের বিপদে এগিয়ে আসেন হানিফ সরদার। সকল বিপদে আপদে আমরা তাকে কাছে পাই।

 

সাবান ও মাস্ক বিতরণকালে মানিক সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপন্থিত ছিলেন।
     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন