স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়নগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের ১ হাজার ৬০০ শিক্ষার্থীর চলতি (মার্চ) মাসের বেতন মওকুফ করেছে।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, বিদ্যানিকেতন ট্রাস্টেব চেয়ারম্যন ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানান, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, বিদ্যানিকেতন শহরের একটি পিছিয়ে পড়া এলাকা ভুইয়ারবাগে অবস্থিত এ স্কুলে অধিকাংশ নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশুনা করে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যানিকেতন ট্রাস্ট থেকে শিক্ষকদের বেতন দেয়া হবে।
এদিকে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, শিক্ষকদের এক মাসের বেতন ছয় লাখ টাকা ট্রাস্ট বহন করবে। তিনি দেশের সকল স্কুল কর্তৃপক্ষ এবং বিত্তবানদের এ দুর্যোগপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সহযোগিতা জন্য এগিয়ে আসার আহাবান জানিয়েছেন।


