Logo
Logo
×

নগর জুড়ে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্তকরণ 

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৭:৫১ পিএম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্তকরণ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রচারপত্র বিলি ও স্যানিটাইজার দিয়ে পথচারীদের হাত জীবনুমুক্ত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) শহরের ২নং রেলগেইটে এ কর্মসূচি কার হয়।


ছাত্র ফ্রন্ট নেতা-কর্মীরা পথ চলতি মানুষদের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ, করণীয় তুলে ধরেন। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য কীভাবে স্বল্প খরচে স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার করা যায় তার প্রশিক্ষণ দেয়া হয়। 


এসময়ে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমূল, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, ফয়সাল আহমেদ রাতুল, রিনাসহ নেতাকর্মীরা। 


এর আগে সকাল ১০ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলা কমিটির পক্ষ থেকে মদনগঞ্জ বন্দর উপজেলা কমপ্লেক্স এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য প্রচারপত্রবিলি করা হয়। আগামীকাল সকাল ১০ টায় চাষাঢ়ায় সচেতনাতামূলক কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন