রেলস্টেশন-বাসস্টেশন, লঞ্চঘাটে জীবানুনাশক স্প্রে করছে নাসিক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০১:৫৫ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে শহরের নগরীর রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, শহীদ মিনারসহ বিভিন্ন জনবহুল স্থানগুলোতে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত (ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইপো- ক্লোরাইড) পানি নিয়মিত স্প্রে করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো.আলমগীর হিরণ বলেন, করোনা প্রতিরোধে সতর্ক অবস্থানে নাসিক। প্রতিদিন সকাল থেকে কয়েক দফায় পরিচ্ছন্নতায় নাসিকের ১৬০ জন কর্মী জনবহুল স্থানগুলোতে জীবানুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করছে। শহরের রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, শহীদ মিনার এলাকাসহ জনবহুল স্থানগুলোতে জীবানুনাশক স্প্রে করার কাজে ৪০ জন কর্মী নিয়োজিত রয়েছে। প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে।



