Logo
Logo
×

নগর জুড়ে

মাস্ক ও লিফলেট বিতরণ করল “আমরা নারায়ণগঞ্জবাসী”

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৯:৩৮ পিএম

মাস্ক ও লিফলেট বিতরণ করল “আমরা নারায়ণগঞ্জবাসী”
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে আমরা নারায়ণগঞ্জবাসী। রোববার (২২ মার্চ) সকাল ১১টায় দুপুর ১টা পর্যন্ত আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার এর পাশে বঙ্গবন্ধু সড়কের পথচারী, সাধারণ দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 
সংগঠনের সভাপতি নুরুদ্দিন আহম্মেদ বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে জনবান্ধব সরকারের প্রতি জরুরী ভিত্তিতে সকল সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্ন কর্মী ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের জন্য জরুরী ভিত্তিতে ডিসপোজিবল গাউন, হ্যান্ড গ্লোবস, মেডিকেল মাস্ক এবং পর্যাপ্ত মেডিকেল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করতে হবে। 


এছাড়া ডাক্তার, নার্স বহনকারী গাড়ীর ড্রাইভার, এ্যাম্বুলেন্সের ড্রাইভার ও সহযোগীদের জন্য একই ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যদিকে সকল জেলা উপজেলায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও নার্সদের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার দেয়ার জন্য জরুরী ভাবে প্রশিক্ষণ দিতে হবে। 


এ সময়, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক রহমান লিটন, লোকমান আহমেদ, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম খান, জাহাঙ্গীর কবির পোকন, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক বদরুল হক, সানোয়ার হোসেন,  সুলতান, তোফাজ্জল হোসেন,  জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।


প্রচারনা শেষে, আগামীকাল সোমবার ৬ষ্ঠ দিনের মতো ভিক্টোরিয়া হাসপাতাল এর সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচী চলমান থাকবে বলে ঘোষনা দেন নেতৃবৃন্দরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন