যুগের চিন্তা রিপোর্ট : আতঙ্কিত নয় করোনা ভাইরাস মোকাবিলায় সচেতন হোন। এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহের তৃতীয় দিনের সচেতনমূলক কার্যক্রম করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
এ লক্ষ্যে গতকাল তার ওয়ার্ডের খানপুর ব্রাঞ্চরোড, বউবাজার সহ বিভিন্ন মোড়ে জনগনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি। করোনা ভাইরাস সম্পের্কে যা যা করণীয় এ সম্পর্কে পথচারীসহ ওয়ার্ডবাসীকে সচেতন করেন শকু।
ওয়ার্ড কাউন্সিলর শকুর এমন উদ্যোগে এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ সময় করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সাবান দিয়ে দিনে ঘন ঘন হাত পরিস্কার ও মাস্ক ব্যবহারের প্রতি ওয়ার্ডবাসীকে উৎসাহিত করেন তিনি।
গতকাল সকাল দশটার দিকে সপ্তাহব্যাপী এই কর্মসূচীর তৃতীয় দিনে ১২নং ওয়ার্ডের খানপুরব্রাঞ্চ রোড, খানপুর বউ বাজার সহ মহল্লার পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর পথচারীদের জিবানুমুক্ত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্প্রে করেন। এছাড়া ওয়ার্ডবাসী সহ পথচারীদের করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। গতকাল প্রায় দুইশতরও বেশী মানুষের মধ্যে এই সামগ্রী বিতরন করেন শকু।
এদিকে, করোনা ভাইরাস সম্পের্কে যা যা করণীয় এ সম্পর্কে পথচারীসহ ওয়ার্ডবাসীকে সচেতন করায় ওয়ার্ড কাউন্সিলর শকুর এমন উদ্যোগে এর মধ্যেই সাধারন মানুষের মধ্যে সাড়া ফেলেছে। তার এমন এ কাজের জন্য ওয়ার্ডবাসী ধন্যবাদ জানিয়েছেন এই কাউন্সিলরকে।
ওয়ার্ডবাসী অনেকেই জানান, করোনা সম্পর্কে সচেতনতার জন্য সপ্তাহব্যাপী যে কার্যক্রম নিয়েছেন কাউন্সিলর শকু আমরা তার কাছ থেকে যথেষ্ট সারা পাচ্ছি।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আতঙ্কিত না হয়ে কিভাবে সতর্ক থাকলে ভাইরাসের আক্রমণ থেকে দূরে থাকা যায়, সে সম্পর্কে মানুষকে জানানো জরুরী। তাই এই ভাইরাসের আক্রমন ঠেকাতে মাস্ক ব্যবহার এবং বারবার হ্যান্ডস্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার কথা বলেন শকু।
তিনি আরো বলেন, আজ খানপুর মেইনরোডসহ চাষাড়া বাগে জান্নাত মসজিদ ও উত্তর চাষাড়া এলাকায় হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও মাস্ক সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আমার ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এই সামগ্রী বিতরন করা হবে।
এখন এই সচেতনামূলক কাজের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাহলে সরকার ঘোষিত দিক নিদের্শনা পালনে আমাদের আরো সহযোগিতা হবে। বিদেশ ফেরত যাত্রীরা বাসায় ১৪দিনের জন্য নিরাপদে থাকুন, জনসমাগম রোধে সরকারের নির্দেশনা পালনে কাজ করে যাচ্ছি।
বিদেশ ফিরতদের বাসায় না রাখা হলে, এই রোগ চারদিকে ছড়িয়ে যেতে পারে সে দিক আমাদের সকলকে নজর রাখতে হবে।
আগামী ৭ দিন এই কার্যক্রম চলমান থাকবে, কারো যদি কোন প্রয়োজন হয়, তাহলে আামাদের হট নম্বর ০১৭১১৫২৬৫৯২, ০১৬২৬৭৯৭১৩০, ০১৮১৭০১২৩৮৬, ০১৭৫৩৩৩১৪৩৩ কল করে জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মো. সিয়াম হোসেন, মো. আলী হাসান, নবী হোসেন, মো. দোলন প্রমুখ।


