স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মরনঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত কামনা করে সায়াম প্লাজা বনিক সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বাদ আছর সায়াম প্লাজা মার্কেট মসজিদ প্রাঙ্গণে সায়াম প্লাজা ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময়ে করোনা ভাইরাসে সকলের মুক্তি কামনা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সায়াম প্লাজা বনিক সমিতির প্রধান উপদেষ্টা শাহ্ নিজামের মায়ের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মুহাম্মদ মোহসীন আলম ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সায়াম প্লাজা বনিক সমিতির সভাপতি হাজী হাসান ইমাম, সহ-সভাপতি মোঃ শাহ আলম খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক সজল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক জামাল খান, কোষাধ্যক্ষ শামীন উর রহমান পাভেল, প্রচার সম্পাদক খোকনসহ ব্যবসায়ী মালিক ও কর্মকর্তা এবং কমর্চারীবৃন্দ ।


