Logo
Logo
×

নগর জুড়ে

করোনাভাইরাস নিয়ে ঐক্য ও পূজা পরিষদ’র জনসচেতনতামূলক কার্যক্রম

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৭:৫২ পিএম

করোনাভাইরাস নিয়ে ঐক্য ও পূজা পরিষদ’র জনসচেতনতামূলক কার্যক্রম
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মরনঘাতী করোনা ভাইরাস নিয়ে জনসাধারণকে সচেতন করতে নগরীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা ও মহা পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ আয়োজনে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মাইকিং, রাস্তায় চলাচলরত সাধারন মানুষকে হ্যান্ড সেনিটাইজার ও হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার এবং হাত ধোয়ার সাবান বিতরন করেন । 


রোববার (২২ মার্চ) বিকেল ৪টায় নগরীর কালির বাজার গ্রীণলেজ্ড  ব্যাংকের সামনে হতে আরম্ভ করে রেল ষ্টেশন, লঞ্চ ঘাট, বন্দর খেয়াঘাট, মিনাবাজার ও হরিজন পল্লী এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করেন। এসময়ে সাধারণ মানুষকে হ্যান্ড সেনিটাইজার ও হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করান এবং সাবান বিতরন করেন ।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, অর্থ সম্পাদক পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, সম্পাদক অরুন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ভজন দাস, যুগ্ম আহবায়ক সঞ্জয় দাস, সদস্য রাজিব ভৌমিক, বাবুল দাস,ভজন বর্মণ, মন্টু বর্মণ, মি.জন সরকার, শাওন সাহা, বন্দরের জিতু দাস, রাজেন্দ্র দাসসহ নেতৃবৃন্দ।


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জনসচেতনতামুলক কার্যক্রম আরোও কয়েকদিন চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন