Logo
Logo
×

নগর জুড়ে

১০ হাজার স্যানিটাইজার তৈরি করছে বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষকরা

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৬:৩৮ পিএম

১০ হাজার স্যানিটাইজার তৈরি করছে বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষকরা
Swapno

যুগের চিন্তা ২৪ : সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকরা দশ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম শুরু করেছে। 


রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে সকল শিক্ষক হ্যান্ড স্যানিটাইজার তৈরী কার্যক্রমে অংশগ্রহণ করে। বিদ্যানিকেতন ট্রাষ্টের অর্থায়নে  প্রথম দিন তারা বিজ্ঞান সম্মতভাবে দেড় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন। পরে এসব স্যানিটাইজার এলাকার বাড়ীতে বাড়িতে এবং ভুইয়ারবাগ জামে মসজিদে জোহর নামাজের পর মুসুল্লিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার পদ্ধতি শিখিয়ে দেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, শিফট ইনচার্য সালমা আকতার, হাবিবা সুলতানা প্রমুখ।

উদ্দোক্তারা জানান, বিদ্যানিকেত ট্রাষ্টের সহায়তায় তারা করোনা ভাইরাস মুক্ত রাখা এবং জনসাধারণের মধ্যে সচেতনা সৃষ্টি করার জন্য এ কার্যক্রম শুরু করেছে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন