১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির’র উদ্যোগে বেসিন ও লিফলেট বিতরণ
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৩:৩৮ পিএম
ষ্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার বেসিন ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসাইন।
রবিবার (২২মার্চ) সকাল ১১টায় নাসিক ১৮নং ওয়ার্ড কার্যালয় এর সামনে থেকে লিফলেট বিতরন ও হাত ধোয়ার বেসিনের উদ্ধোধন করেন কাউন্সিলর মোঃ কবির হোসাইন।
নাসিক ১৮নং ওয়ার্ড তোলারাম মোড়, ভগমানগঞ্জ, নিতাইগঞ্জ, কাচারি গল্লি, নলুয়াপাড়া, বাপ্পী সড়ক, মুসলিম নগর, তামাকপট্টি, শহিদ নগর, আল আমিন নগর, শীতলক্ষা ও সৈয়দপুর এলাকার জনসাধারনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কাউন্সিলর মোঃ কবির হোসাইন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলে নিরাপদে নিজ নিজ বাড়িতে থাকতে হবে। করোনা ভাইরাস আতঙ্কিত হবার বিষয় নয়। সকলে মিলে সচেতন হলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। ঘর থেকে বের হবার সময় সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবং ঘরে ফেরার পরও হাত ভাল করে ধুয়ে ফেলতে হবে।
নাসিক ১৮নং ওয়ার্ডের ওয়ার্ডে আটা, ময়দা মিল মালিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের প্রতিটি মিলের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করুন। যাতে কর্মরত শ্রমিকরা বার বার হাত ধুতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শরিফুদ্দিন আহমেদ রবি, বাবুল শেখ, শাহ জালাল সরদার, জিয়াউর রহমান জিন্না, নজরে হোসাইন দিপ্ত, সাবেক জাতীয় ফুটবলার রনি, ফারুক হোসেন, জাহাঙ্গীর আহমেদ, রকি সহ প্রমূখ।


