স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় কাউন্সিলর কার্যালয় থেকে ৫৬ জন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচী উদ্বোধন করেন তিনি।
১২নং ওয়ার্ডের খানপুর, ব্রাঞ্চ রোড, খানপুর বউ বাজার ও সরদারপাড়া এলাকার সাধারণ জনগণের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, যারা আমাদের সুস্থ রাখার জন্য ভোর থেকে কাজ শুরু করেন সেই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রথমে বিতরণ করা হয়েছে। আগামী ৭ দিন এই কার্যক্রম চলমান থাকবে, কারো যদি কোন প্রয়োজন হয়, তাহলে আামাদের হট নম্বর ০১৭১১৫২৬৫৯২, ০১৬২৬৭৯৭১৩০, ০১৮১৭০১২৩৮৬, ০১৭৫৩৩৩১৪৩৩ কল করে জানান।
তিনি বলেন, যদি লক ডাউন ঘোষনা করা হয় হট লাইনে ফোন করা হলে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বাসায় পৌঁছে দেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদে বাসায় থাকুন।
নিজে সচেতন হোন, আরেকজনকে সচেতন মূলক পরামর্শ দিন। করোনা ভাইরাস আতংকের নয়, সচেতনতামূলকভাবে চলাচলে এই রোগ থেকে আপনি আপনার আশেপাশে সবাই নিরাপদে থাকতে পারবেন।
তিনি বলেন, আমার ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এই সামগ্রী বিতরন করা হবে। এখন এই সচেতনতামূলক কাজের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাহলে সরকার ঘোষিত দিক নিদের্শনা পালনে আমাদের আরো সহযোগিতা হবে।
বিদেশ ফিরত যাত্রীরা বাসায় ১৪দিনের জন্য নিরাপদে থাকুন, জনসমাগম রোধে সরকারের নির্দেশনা পালনে কাজ করে যাচ্ছি। বিদেশ ফিরতদের বাসায় না রাখা হলে, এই রোগ চারদিকে ছড়িয়ে যেতে পারে সে দিক আমাদের সকলকে নজর রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মো. সিয়াম হোসেন, মো. আলী হাসান, নবী হোসেন, মো. দোলন প্রমুখ।


