Logo
Logo
×

নগর জুড়ে

করোনা প্রতিরোধে সচেতনায় সদর মডেল থানার মাইকিং 

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৪:০৯ পিএম

করোনা প্রতিরোধে সচেতনায় সদর মডেল থানার মাইকিং 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে প্রচার-প্রচারণা করছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

 

শনিবার (২১ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র চোখে পড়ে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাইকিং করে করোনা ভাইরাসের লক্ষণ এবং প্রতিরোধের বিষয় সম্পর্কে জনসাধারণকে অবগত করা হচ্ছে।

এব্যাপারে সদর মডেল থানার ওসি মো.আসাদুজ্জামান বলেন, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারেও তাদের বোঝানো হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন