স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভোরের সাথী সমাজ কল্যাণ সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বাবু প্রবীর কুমার সাহা এবং সচিব ছিলেন, ডা. আফরাউজ্জামান। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, মো. আবুল হোসেন এবং প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বাবু বিজন কুমার সাহা। নারায়ণগঞ্জ শহর সমাজ কল্যাণ অফিসের প্রতিনিধি মো. রুহুল আমীন এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রশিদ এবং নাজির মাহমুদ বাবুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আব্দুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে নাসির উদ্দিন মন্টুসহ অন্যান্য ১৯টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তারা হলেন, সহসভাপতি শাহ আলম সিকদার, বাবু ননী গোপাল সাহা, এডভোকেট সাইদুর রহমান। যুগ্ম সম্পাদক-১ মো. রিপন পারভেজ, যুগ্ম সম্পাদক-২ মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মো. মাহাবুবুল আলম খান, সহকোষাধ্যক্ষ মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাজী সামছুজ্জোহা, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হক খান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ.মনির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. আ. মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. আজাহার হোসেন মিঠু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম। কার্যকরী সদস্য- আবুল কালাম আজাদ, মো. হেদায়েতুল হক, মো.জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম তালুকদার ও নূর মোহাম্মদ সুমন।
পরিশেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের স্বাস্থ্য সচেতন থেকে সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।


