স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের উদ্যোগে ৫০জন এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী এবং করোনা ভাইরাসের আক্রমণে থেকে সচেতনতার লক্ষ্যে মাস্ক, সেনিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) এসব সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের মহারাজ অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী, প্রাক্তন সভাপতি রোটারিয়ান ননি গোপাল সাহা।
ক্লাবের মূল লক্ষ্য সমাজের এবং আমাদের আশেপাশের দরিদ্র অসহায় এতিম শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্য সহযোগিতা করা। যে লক্ষ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এ ধরনের প্রজেক্ট অনুযায়ী আয়োজন করে যাবে।
এতিম শিশু বাচ্চা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। বিভিন্ন রোটারিয়ানরা এই ধরনের প্রজেক্ট অণুষ্ঠান চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এড.মোহাম্মদ শামীম হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নূর নাহার মনি, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ হাফিজুর রহমান, রোটারিয়ান রফিকুল ইসলাম, হোসেন, রিপন পোদ্দার প্রমুখ।


