Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৮:০০ পিএম

নগরীতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে গ্রাজুয়েট ক্লাব ও প্রেস নিউজ ২৪ এর যৌথ উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার (২০ মার্চ) বিকেলে খানপুর হাসপাতালের সামনে সাধারন জনতার মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।


প্রেস নিউজ ২৪ এর সম্পাদক আ. মান্নান সাগরের সভাপতিত্বে বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু বলেন, সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মাক্স এবং লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

 

যেহেতু এ রোগের ভেকসিন এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে সচেতনতাই পারে একটু ভাল থাকতে। নআপনারা অন্তত দিনে ৩ বার হলেও হাত ধুবেন।


অন্যন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, আজকের নীরকবাংলার সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার কর্মী আবুল হাসান বাপ্পী, খোকন, রাকিবুর রহমান হৃদয়,মজিবুর রহমান, মাহফুজুর রহমান, ফটো সাংবাদিক আলামিন সেন্টু, ওয়ার্দে রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন