Logo
Logo
×

নগর জুড়ে

কোচিং সেন্টার চালু রাখায় নগরীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১০:৪৭ পিএম

কোচিং সেন্টার চালু রাখায় নগরীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
Swapno

যুগের চিন্তা ২৪ : করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে নগরীতে কোচিং সেন্টার চালু রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাহিদ বারিক এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। 


সদর ইউএনও নাহিদ বারিক জানান, সরকারের নির্দেশনা অমান্য করে কলেজ রোড এলাকায় বেশ কয়েকটি কোচিং সেন্টারের কার্যক্রম চলছে এই অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। 


এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় পড়ার ঘর, শফিক স্যারের কোচিং সেন্টার এবং ইউনাইটেড আইটি কোচিং সেন্টার নামের তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুইশ’ টাকা করে ছয়শ’ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি মুচলেকা আদায় করা হয়।


সরকারি নির্দেশ অমান্য করে এখনো যেসব কোচিং সেন্টারের কার্যক্রম চালু রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে জেল জরিমানাসহ আরো কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন